Declaration
Bangla Homework
For Manha,Shanika
শব্দার্থ পড় ও লিখ ২ বার Page No:259
Online Bangla Book Part-2, Page-259-260 (click here)
পেশাজীবী - নির্দিষ্ট পেশায় দক্ষ শ্রমিক বা জনগোষ্ঠী
আক্রমণ - হামলা
সংকট - বিপদ
মৌচাক - মৌমাছির বাসা
মৌসুম - ঋতু
সতর্ক - সাবধান
লবণাক্ত - লবণ মেশানো। নোনতা স্বাদের
প্রশ্নের উত্তর বল ও লিখ ২ বার Page No:260
ক। মৌয়াল কাকে বলা হয়?
উত্তর- যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের কে মৌয়াল বলা হয়।
খ। কোন মৌসুমে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে?
উত্তর- চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত।
গ। সুন্দরবন থেকে যে মধু সংগ্রহ করা হয়ে থাকে, তার নাম কি?
উত্তর- খলিশার মধু বা পদ্ম মধু ।
ঘ। সুন্দরবনে মধু সংগ্রহ করা বিপদ জনক কেন?
উত্তর- মৌয়ালদের কাজ খুবই কষ্টের।কারণ মধু সংগ্রহ করতে যেয়ে, মাঝে মধ্যে বাঘের আক্রমনের শিকার হয় তারা।
For Anisha
শূন্যস্থান পূরণ কর ১ বার Page No:93
Online Bangla Book Part-2, Page-93-95 (click here)
ক) বিপদে অস্থির হওয়া ভালো নয়।
খ) বাবা কাজটা করতে হুকুম দিলেন।
গ) চাঁদে কোনো জনপ্রাণী নেই।
ঘ) এ খাবার খেতে খুব বিস্বাদ ।
ঙ) রাজা মেয়েকে বনবাস পাঠালেন।
যুক্তবর্ণ পড় ও লিখ ২ বার Page No:94
ন্যা = ন + য-ফলা = কন্যা
প্র = প + র-ফলা = প্রাণী
ক্ষ = ক + ষ = ক্ষুধার্ত
ন্ন = ন + ন = রান্না
মুখে মুখে উত্তর বল ও লিখ ২ বার Page No:95
ক) শিমুল বকুল পারুল -এদের পরিচয় কী?
উত্তর : শিমুল বকুল পারুল তিন বোন। তারা রাজার তিন কন্যা।
খ) শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল?
উত্তর : শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুশি হলেন



