Homework#16218 - Halima Akter (5SA2023 (Japan)-Bangla)
Declaration
Bangla Homework
কাজের আনন্দ কবিতাটি মুখস্থ কর – অধ্যায়ঃ১০, পৃষ্ঠা নংঃ৫৯ – ৬১
Online Bangla Book Part-2, Page-59-61 (click here)
কাজের আনন্দ
নবকৃষ্ণ ভট্টাচার্য
——————
মৌমাছি , মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও,বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
শব্দার্থ পড় ও লিখ ২ বার – অধ্যায়ঃ১৯ , পৃষ্ঠা নংঃ ১৬০
Online Bangla Book Part-2, Page-160 & 162 (click here)
বিচরণ = বেড়ানো বা ঘোরাফেরা করা
চমৎকার = সুন্দর, মনোহর
পরিবেশ = চারপাশের অবস্থা
ঝুঁটি = শীর্ষস্থান, খোপা
নাশ = ধ্বংস, নষ্ট, ক্ষয়
জগৎ = বিশ্ব, ভুবন
যুক্তবর্ণ পড় ও লিখ ২ বার - পৃষ্ঠা নংঃ১৬২
ন্দ = ন + দ = আনন্দ
জ্ঞ = জ + ঞ = জিজ্ঞেস
ঙ্গ = ঙ + গ = জঙ্গল
ম্ব = ম + ব = লম্বা
