Content
Notice Board - (23/7/2026)
আসসালামু আলাইকুম,
সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
1. অ্যাডমিনদের একটিভ টাইম⏱ (এখানে ক্লিক করুন)
2.
ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা এক্সপেরিমেন্ট কম করে এমন দুজন কে "কো হোস্ট" সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।
কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়। এমন কাউকে করবো যে স্টুডেন্ট কম এক্সপেরিমেন্ট করে, এবং সে ওই ব্যাচে সব গুলো সাবজেক্ট এর ক্লাস করে।
এমন কাউকে করবনা যে শুধু মাত্র ওই ব্যাচের একটি বা ২ টি ক্লাস করে।
3.
ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন।
Link: Class Observe By Sir/Admin (Click Here)
4. সম্মানিত শিক্ষকবৃন্দ, লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি অনেক ক্ষেত্রে ক্লাস এর নির্ধারিত সময়ের তুলনায় ৩–৪ মিনিট দেরিতে শেষ হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের আগে পর্যাপ্ত বিরতির সময় পাচ্ছে না এবং অনেক সময় অন্য ক্লাস চলাকালীন বিরতির প্রয়োজন অনুভব করছে। তাই অনুরোধ করা যাচ্ছে, সকলেই যেন নির্ধারিত সময়ের মধ্যেই ক্লাস শেষ করার বিষয়ে বিশেষভাবে সচেতন থাকেন, যাতে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত বিরতির সময় যথাযথভাবে উপভোগ করতে পারে এবং পরবর্তী ক্লাসে আরও মনোযোগী থাকতে পারে। ধন্যবাদ।
5.
সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী আগস্ট মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে সিলেবাস তৈরি করতে হবে এবং দেয়া সিলেবাস অনুযায়ী একমাস ক্লাসে রিভিশন করাতে হবে। ডেমো ফাইলে পরীক্ষার আপডেট করা রুটিন ও ফাইলের ফরম্যাট দেয়া আছে। Submission Date: 20/07/26
***অনুগ্রহ করে সবাই ফাইলের ফরম্যাট ব্যবহার করবেন এবং সিলেবাসে টপিক অনুযায়ী, বইয়ের নাম এবং পেজ নাম্বার উল্লেখ করে দিবেন। যেই ব্যাচের পরীক্ষা হবে, সংশ্লিষ্ট সাব্জেক্টের টিচাররা তাদের সিলেবাসের ছবি, পরীক্ষার ডেট উল্লেখ করে সাব্জেক্ট অনুযায়ী হোমওয়ার্কের সেকশনে আপ্লোড করবেন। File Link: August 26 Exam (Click Here)
6. আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের ক্লাস শিডিউল ও শিক্ষকদের উপস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ: যাদের দুপুর ১:০০ টা থেকে ক্লাস, তারা ঠিক ১২:৫০ মিনিটে এবং যাদের দুপুর ৩:০০ টা থেকে ক্লাস, তারা ২:৫০ মিনিটে গ্রুপে 'Prepared' লিখবেন। এমনকি আপনার ক্লাস যদি দুপুর ৩:৩০ টায়ও থাকে, তাহলেও আপনাকে ৩:০০ টার ১০ মিনিট আগেই (২:৫০ মিনিটে) উপস্থিতি নিশ্চিত করতে হবে, ৩:২০ মিনিটে নয়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আপনি প্রস্তুত আছেন। ব্যাক-আপ সাপোর্ট: কোনো কারণে কোনো শিক্ষক ক্লাস নিতে না পারলে যেন আপনাকে বিকল্প হিসেবে দায়িত্ব দেওয়া যায়, সেজন্যই এই নিয়ম। যেহেতু আপনাকে নির্দিষ্ট পুরো সময়ের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আপনার সরাসরি ক্লাস না থাকলেও উক্ত সময়ে আপনাকে অবশ্যই এভেলেবেল থাকতে হবে। শনি ও রবিবারের নিয়ম: বর্তমানে শনিবার ও রবিবার সকালের শিফটে কিছুটা শিথিলতা (flexibility) দেওয়া হয়েছে। তবে সবাই যদি নিয়ম মেনে না চলেন, তাহলে বাধ্য হয়ে এই শিথিলতা তুলে নেওয়া হবে এবং শনিবার সকালেও সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক সিনিয়র শিক্ষকও এই নিয়মটি অবহেলা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আশা করি, সবাই প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।
7.
Arshan Akeed (1JC23) এই মাসের ২৫ তারিখ থেকে 1JBE26 ব্যাচে জয়েন করবে।
Aman Mahbub (9MC22) এই মাসের ২৯ তারিখ থেকে 9JD24 ব্যাচে জয়েন করবে, শুধু বাংলা ক্লাস করবে।
8. আসসালামু আলাইকুম ব্যাচের কোন পরিবর্তন আসলে আপনারা সাথে সাথে এটি আপডেট করবেন, এটি অবশ্যই কর্তব্য। Batch Distributions (Click Here)
9.
Tahmid Haydar Aban (9MA25) ১০ তারিখ বাংলাদেশ যাচ্ছে আর জাপান চলে আসবে সেপ্টেম্বর এর ২৮ তারিখ। ক্লাস এ জয়েন করার চেষ্টা করবে।
Islam Al Nahian (9MA2026) সেপ্টেম্বরে বাংলাদেশে চলে যাবে আগষ্ট মাসে তারা খুবই ব্যস্ত থাকবে বিধায় আল নাহিয়ান ইসলাম আগষ্ট থেকে আর ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না।
10. সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের তথ্যের জন্য একটি নতুন এক্সেল ফাইল তৈরি করা হয়েছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে, এই মাসের ২৫ তারিখের মধ্যে ফাইলটি আপডেট করবেন।
Must level students as Beginner, Moderate, Good, and Excellent.
Keep the font size 18
Give the right judgement about students.
Check the students' names of all the batches you engage with. If anyone is missing, let the admin know.
যদি কোনো শিক্ষার্থী তার নিজের ব্যাচের পরিবর্তে অন্য ব্যাচে ক্লাস করে, তবে বিষয়টি অবশ্যই অ্যাডমিনকে জানাবেন এবং অ্যাডমিনের নির্দেশনা অনুযায়ী তথ্য পূরণ করবেন। Submission Deadline: 25/7/26 Update-of-Batches-2026 (Click Here)
Gallery
Attached images

