Homework#16824 - Halima Akter (8MA2024(JAPAN)-Bangla)
Declaration
Bangla Homework
শূণ্যস্থান পূরণ কর ১ বার – অধ্যায়ঃ১৯ – পৃষ্ঠা নংঃ১৬১
Online Bangla Book Part-2, Page-161-164 (click here)
ক. নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার ।
খ. চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে।
গ. আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত।
ঘ. পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী ।
যুক্তবর্ণ পড় ও লিখ ২ বার - পৃষ্ঠা নংঃ১৬২
ন্দ = ন + দ = আনন্দ
জ্ঞ = জ + ঞ = জিজ্ঞেস
ঙ্গ = ঙ + গ = জঙ্গল
ম্ব = ম + ব = লম্বা
প্রশ্নের উত্তর বল ও লিখ ১ বার - পৃষ্ঠা নংঃ১৬৩-১৬৪
ক) পাখিদের ভোরের দূত বলা হয়েছে কেন?
উত্তর : পাখিরা ভোর হলেই ডাকাডাকি করতে থাকে। পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। তাই পাখিদের ভোরের দূত বলা হয়েছে।
খ) কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে? কীভাবে?
উত্তর : টুনটুনি, বুলবুলি, চড়ুই ইত্যাদি পাখি ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে পরিবেশ সুন্দর রাখে।
গ) টুনটুনি পাখি দেখতে কেমন?
উত্তর : টুনটুনির পালকের রং জলপাই সবুজ। মাথায় থাকে লাল রঙের ছোপ। লম্বা ঠোঁটখানা কালচে খয়েরি। আর পায়ের রং হলুদাভ।
ঘ) বুলবুলি পাখি দেখতে কেমন?
উত্তর : বুলবুলি পাখির মাথা আর গলা কালো রঙের। মাথার উপর থাকে রাজকীয় কালো ঝুঁটি। এর তলপেট সাদা। তলপেটের শেষে লাল ছোপ আছে।
