Homework#17344 - Halima Akter (8MA2024(JAPAN)-Bangla)
Code:Homework#17344
Teacher:Halima Akter
Submission Deadline:October 13 at 12:00 PM
Published at:October 08 at 05:29 PM
*All time based on the Japan (UTC+9)
Declaration
Bangla Homework
কাজের আনন্দ কবিতা সম্পূর্ণ মুখস্থ কর ও প্রথম আট লাইন লিখ ১ বার – অধ্যায়ঃ১০ ,পৃষ্ঠা নংঃ৫৯-৬১
Online Bangla Book Part-2, Page-59-61 (click here)
কাজের আনন্দ
নবকৃষ্ণ ভট্টাচার্য
——————
মৌমাছি , মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও,বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
শব্দার্থ পড় ও লিখ ২ বার – পৃষ্ঠা নংঃ৬২
আহরণ = সংগ্রহ
কিচিমিচি = পাখির ডাক
তৃণলতা = ঘাস ও লতা
পিপীলিকা = পিঁপড়া
সঞ্চয় = জমা করে রাখা
আপনার = নিজের
